• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জ্ঞানচন্দ্র মজুমদার

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » জ্ঞানচন্দ্র মজুমদার

জ্ঞানচন্দ্র মজুমদার (১৮৮৯ – ৩-১০-১৯৭০) ময়মনসিংহ। মহেন্দ্ৰচন্দ্র। ‘অনুশীলন সমিতি’র অন্যতম শীর্ষনায়ক। ১৯০৬ খ্রী. এন্ট্রান্স পাশ করে ঢাকা কলেজে পড়ার সময় অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা পি. মিত্রের সংস্রবে আসেন এবং তিনিই সমিতির সর্বপ্রথম শিষ্যরূপে বিধিবদ্ধ শপথ গ্রহণ করেন। ১৯০৬–১৯১০ খ্রী. সমিতির সমস্ত গুরুত্বপূর্ণ কাজে তার বিশেষ ভূমিকা ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য কাজ ঢাকার বাহ্রা রাজনৈতিক ডাকাতির ঘটনা। এই বিপ্লবী কাজের মধ্যেও তিনি ১৯১০ খ্রী. বি-এস-সি পাশ করেন। প্রেসিডেন্সী কলেজে এমএস-সি পড়ার সময় আচাৰ্য প্ৰফুল্লচন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেন। পুলিসী তৎপরতার জন্য তাঁর পড়া শেষ হবার আগেই ১৯১৬ খ্রী. তিন আইনে আটক থাকেন। প্রথম বিশ্বযুদ্ধের শেষে ১৯১৯ খ্রী. ছাড়া পেয়ে কংগ্রেস আন্দোলনে যোগ দেন এবং ময়মনসিংহ জেলায় কংগ্রেস সংগঠন গড়ে তুলে বহু বছর তার সম্পাদক ও পরে সভাপতি হিসাবে কাজ করেন। ১৯২৫ – ৩০ খ্রী. তিনি বাঙলার প্রধান কংগ্রেস নেতাদের অন্যতম ছিলেন। ১৯৩৮ খ্রী তিনি তদানীন্তন কংগ্রেস হাই-কম্যাণ্ডের বিপক্ষে সুভাষচন্দ্রের সঙ্গে মিলিত হয়ে তাঁর মনোনীত ব্যক্তি হিসাবে বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। বহুবার তাকে কারাবরণ করতে হয়। দেশবিভাগের পর ১৯৬৭ খ্রী. পর্যন্ত তিনি পাকিস্তানে বাস করেন। পাক–গণপরিষদের সদস্য ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:জ্ঞানচন্দ্র ঘোষ
Next Post:জ্ঞানদানন্দিনী দেবী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑