• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জীবন গাঙ্গুলী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » জীবন গাঙ্গুলী

জীবন গাঙ্গুলী (১৯০০? – ২৮.১২.১৯৫৪)। নাট্যমঞ্চ ও ছায়াচিত্রের যশস্বী সুদৰ্শন অভিনেতা। ১৯২৩ খ্রী. শিশিরকুমার ভাদুড়ী পরিচালিত সীতা নাটকে ‘লব’-এর ভূমিকায় প্রথম অভিনয়। ১৯২৯ খ্ৰী ষ্টার রঙ্গমঞ্চে গৌরাঙ্গ এবং পোষ্যপুত্ৰ নাটকেও তার অভিনয় খ্যাতি অর্জন করে। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য নাটক : ‘পাষাণী’, ‘জনা’, ‘পুণ্ডরীক’, ‘পাণ্ডবের অজ্ঞাতবাস’, ‘নরনারায়ণ’, ‘ষোড়শী’, ‘দিগ্বিজয়ী’ প্রভৃতি। ১৯২৭ খ্রী. প্ৰথম চিত্ৰাভিনয় ‘শঙ্করাচার্য’ ছবিতে। এরপর ‘বিগ্ৰহ’, ‘অভিষেক’ প্রভৃতি কয়েকটি নির্বাক ছবিতে অভিনয় করেন। সবাক যুগে তার অভিনীত ছবি ‘সাবিত্রী’, ‘পাতালপুরী’, ‘প্ৰফুল্ল’, ‘সোনার সংসার’, ‘ঠিকাদার’, ‘অভিজ্ঞান’, ‘পাপের পথে’ প্রভৃতি।

Category: চরিতাভিধান
Previous Post:জীবনকৃষ্ণ দে
Next Post:জীবন ঘোষাল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑