• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জিতেন্দ্রমোহন সেন

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » জিতেন্দ্রমোহন সেন

জিতেন্দ্রমোহন সেন (২৫.৪.১৮৯২ – ৩০.৮.১৯৫৬) মানিকগঞ্জ-ঢাকা। জ্ঞানেন্দ্রমোহন। বিশিষ্ট শিক্ষাব্ৰতী। কলিকাতা সিটি কলেজিয়েট স্কুল ও প্রেসিডেন্সী কলেজে শিক্ষা। বিএস-সি পাশ করে কিছুদিন কেশব একাডেমীতে প্ৰধানশিক্ষকের কাজ করেন। ১৯১৯ খ্রী. উচ্চশিক্ষার্থ বিলাতে যান এবং এড়ুকেশনে ডিপ্লোমা ও ডিগ্ৰী নিয়ে ১৯২২ খ্রী. দেশে ফেরেন। কলিকাতায় ডেভিড হেয়ার ট্রেনিং কলেজে প্ৰথমে অধ্যাপক ও পরে অধ্যক্ষপদে প্রতিষ্ঠিত হন। ১৯৩১ খ্ৰী. বৃত্তি নিয়ে আমেরিকার প্রাথমিক শিক্ষাপদ্ধতি পরিদর্শন করে আসেন। কিছুদিন শিক্ষাবিভাগের দায়িত্বশীল পদে ছিলেন। ১৯৩৮ খ্রী. কৃষ্ণনগর কলেজের অধ্যক্ষপদে নিযুক্ত হন। ১৯৪৯-৫৫ খ্ৰী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষণ শিক্ষা বিভাগে ও ১৯৫৬ খ্রী. ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের মনস্তত্ত্ব বিভাগে কাজ করেন। এক সময় এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক-পদে ছিলেন। তার ১নং গিরিশ বিদ্যারত্ব লেনস্থ পৈতৃক বাড়ি কলিকাতা বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞানমন্দির নির্মাণের জন্য দান করে যান।

Category: চরিতাভিধান
Previous Post:জিতেন্দ্ৰপ্ৰসাদ নিয়োগী
Next Post:জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑