• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জিতেন্দ্রনাথ লাহিড়ী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » জিতেন্দ্রনাথ লাহিড়ী

জিতেন্দ্রনাথ লাহিড়ী (১৮৮৭ – ৭-৩-১৯৭৫) ভারতবর্ষে বেল্টিং শিল্পের প্রবর্তক। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমএস-সি পাশ করেন। ১৯১১ খ্রী. গদর পার্টির সদস্য হিসাবে প্ৰথমে আমেরিকা ও পরে জার্মানী যান। বার্লিনে ভারতের অস্ত্রসংগ্রহের লিয়াজোঁ অফিসার হিসাবে কাজ করেন এবং ম্যাভেরি জাহাজে ভারতের বিপ্লবীদের জন্য অস্ত্ৰ পাঠান। কিন্তু তার এই প্ৰচেষ্টা ব্যর্থ হয়। ১৯৪২ খ্রী. ‘ভারত-ছাড়ো’ আন্দোলনে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। শ্ৰীরামপুর পৌরসভার সদস্য ও সহ-পৌরপ্রধান হিসাবে কাজ করেন। ১৯৫২ খ্রী. কংগ্রেসপ্রার্থিরূপে বিধানসভার এবং ১৯৫৭ খ্ৰী. লোকসভার সদস্য নির্বাচিত হন।

Category: চরিতাভিধান
Previous Post:জিতেন্দ্ৰনাথ ভট্টাচাৰ্য
Next Post:জহিরুদ্দিন আহমেদ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑