• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জহিরুল ইসলাম

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » জহিরুল ইসলাম

জহিরুল ইসলাম (? – ২.৪.১৯৭১)। পাক আমলের পূর্ববঙ্গের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা এবং ‘উন্মেষ সাহিত্য-সংস্কৃতি সংসদ’-এর প্রতিষ্ঠাতা। তিনি শাসক-শক্তির নির্যাতন এবং অনেক বাধা-বিপত্তির মধ্যেও গণ-অভ্যুত্থানের পটভূমিকায় রচিত নাটকের অভিনয়, সঙ্গীত ও সাহিত্যের অনুষ্ঠান করেছেন। ‘অগ্নিসাক্ষী’ এই আন্দোলনের পটভূমিকায় তাঁর রচিত একখানি উল্লেখযোগ্য উপন্যাস। মুক্তিযুদ্ধকালে পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও সমরসচিব টিকা খানের পৈশাচিক চরিত্র নিয়ে তার রচিত একটি নাটিকা ২৩-৩-১৯৭১ খ্রী. উন্মেষ-গোষ্ঠীর অন্য দুইটি নাটকের সঙ্গে পল্টন ময়দানে অভিনীত হয়। সরকারী কোপদৃষ্টিতে পড়েন এবং পাক ফৌজের অতর্কিত আক্রমণে হাজার হাজার নিরীহ নরনারীর সঙ্গে তিনিও নিহত হন। তার রচিত অন্যান্য গ্ৰন্থ : ‘অজগাঁয়ের বেগম’, ‘ব্রীজের তলায় থাকি’, ‘মেয়েরা পর্দানশীন’, ‘অনয নায়ক’, ‘ক্ষেতমজুর’ প্রভৃতি।

Category: চরিতাভিধান
Previous Post:জহিরুদ্দিন আহমেদ
Next Post:জহুরী শাহ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑