• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জয়চন্দ্ৰ সিদ্ধান্তভূষণ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » জয়চন্দ্ৰ সিদ্ধান্তভূষণ

জয়চন্দ্ৰ সিদ্ধান্তভূষণ (১৮৪৯ – ১৯২৩) ঘোষকামতা—নোয়াখালি। জয়গোপাল বিদ্যাভূষণ। পিতামহ বিখ্যাত পণ্ডিত রামলোচন সিদ্ধান্তপঞ্চানন। ১৮৭৯ খ্রী. ঢাকায় ‘পূর্ববঙ্গ সারস্বত সমাজ’ স্থাপিত হলে তিনি তার প্রথম বর্ষে উপাধি পরীক্ষায় প্রথম স্থান লাভ করেন। মিথিলায় গিয়ে বুবুজান ঝা ও পরে কাশীতে গিয়ে মহামহোপাধ্যায় কৈলাসচন্দ্ৰ শিরোমণির কাছে প্রাচীন স্মৃতি, মীমাংসা ও দর্শনাদি অধ্যয়ন করে ‘সিদ্ধান্তভুষণ’ উপাধি পান। স্বগ্রামে তার চতুষ্পাঠীতে শতাধিক ছাত্র পড়াশুনা করত। তার মধ্যে ৪০ জন ছাত্রকে আহার বাসস্থান দিয়ে নিজ গৃহে রাখতেন। ‘সংস্কৃতচন্দ্ৰিকা’ নামে এক সভা স্থাপন ও ঐ নামে একটি পত্রিকা প্ৰকাশ করেন। সভাটি পরে উঠে যায়। কলিকাতায় এসে কিছুদিন থাকার পর তিনি কাশীধামে গিয়ে অধ্যাপনা করেন। সেখানেই মৃত্যু। সংস্কৃত ও বাংলায় অনেক গ্ৰন্থ লিখেছেন।

Category: চরিতাভিধান
Previous Post:জয়চন্দ্ৰ সান্যাল
Next Post:জয়চাঁদ পালচৌধুরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑