• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জগদ্বন্ধু ভদ্র

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » জগদ্বন্ধু ভদ্র

জগদ্বন্ধু ভদ্র (১৮৪২ – ১৯০৬) পানকুণ্ড-ঢাকা। রামকৃষ্ণ। অল্প রয়সেই ফারসী ভাষা শেখেন। ১৮৬২ খ্রী বৃত্তিসমেত প্রবেশিকা এবং ১৮৬৪ খ্ৰী. এফ.এ. পাশ করে যশোহর জেলা স্কুলের তৃতীয় শিক্ষক ও পরে প্রধান শিক্ষক নিযুক্ত হন। ১৮৯২ খ্ৰী. পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক হয়ে ১৮৯৬ খ্রী. অবসর-গ্ৰহণ করেন। মাত্র ১২ বছর বয়সে ব্রজলীলা বিষয়ে একটি সুবৃহৎ পাঁচালী লেখেন। ১২৮০ ব. ‘মহাজন-পদাবলীসংগ্ৰহ’ নাম দিয়ে বিদ্যাপতির পদাবলী সঙ্কলন করেন। বৈষ্ণব কবিদের জীবনী অনুসন্ধানে তিনিই প্ৰথম অগ্রসর হন এবং ১৩১০ ব. ৮০ জন প্ৰাচীন বৈষ্ণব মহাজন-রচিত ১৫১৭টি পদ সংগ্রহ করে ‘গৌরপদতরঙ্গিণী’ নামে তা প্রকাশ করেন। অন্যান্য গ্রন্থাবলী : ‘ছুছুন্দরী-বধ কাব্য’ (মধুসূদনের মেঘনাদ-বধ কাব্যের অনুকরণে লিখিত ব্যঙ্গকাব্য), ‘তপতী-উদ্বাহ’ (কাব্য), ‘ভারতের হীনাবস্থা’ (কাব্য), ‘বিদ্যাপতি ও চণ্ডীদাসের পদাবলী’। বিভিন্ন সাময়িকপত্রে প্ৰকাশিত রচনা : ‘বিলাপতরঙ্গিণী কাব্য’, ‘বিজয়সিংহ’ (নাটক), ‘দেবলা-দেবী’ (নাটক), ‘দুর্ভাগিনী’, ‘বামা’ ও ‘বঙ্গেশ-রহস্য’।

Category: চরিতাভিধান
Previous Post:জগদ্বন্ধু বসু, ডাঃ
Next Post:জগন্নাথ কোলে

Reader Interactions

Comments

  1. ARUNJYOTI DASGUPTA

    March 19, 2026 at 1:58 pm

    জগদ্বন্ধু ভদ্র রচিত ‘ছুছুন্দরি বধ কাব্য’ কি মুদ্রিত আকারে পাওয়া যায় অথবা পিডিএফ আকারে। এ ব্যাপারে আপনারা কোন সাহায্য করতে পারেন কি?
    Is ‘Chhuchhundari badh kabya’ available in your library? In book or PDF form?

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑