• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জগদীশ্বর গুপ্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » জগদীশ্বর গুপ্ত

জগদীশ্বর গুপ্ত (১৮৪৬ – ৮.৭.১৮৯২)। শ্ৰীখণ্ডের বিখ্যাত বৈদ্যবংশে জন্ম। গোপীকৃষ্ণ। পিতামহ প্ৰাণকৃষ্ণ খ্যাতনামা কবিরাজ ছিলেন। ছাত্রাবস্থায় ব্ৰাহ্মধর্মগ্রহণের ফলে এই সময়ে তিনি পিতার আর্থিক সাহায্য থেকে বঞ্চিত ছিলেন। বি-এ, বি.এল. পাশ করে দিনাজপুর ও মেদিনীপুরে কিছুদিন ওকালতি করার পর মুন্সেফ নিযুক্ত হয়ে কাৰ্যোপলক্ষে যেখানে যেতেন সেখানেই ব্ৰাহ্মধর্মের প্রচার করতেন। কুষ্টিয়ায় অবস্থানকালে একটি ব্ৰাহ্মসমাজ ও স্কুলগৃহ প্রতিষ্ঠা করেন। বৈষ্ণবশাস্ত্রে তার প্রগাঢ় পাণ্ডিত্য ছিল। ‘চৈতন্য-চরিতামৃত’ গ্রন্থ সম্পাদনা করেছিলেন। রচিত গ্রন্থঃ ‘শ্রীচৈতন্যলীলামৃত’, ‘মেঘদূত’ (অনুবাদ গ্রন্থ), ‘লিলাস্তবক’, ‘রামমোহন রায় রচিত’ প্রভৃতি।

Category: চরিতাভিধান
Previous Post:জগদ্বন্ধু দত্ত
Next Post:জগবন্ধু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑