• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জগদীশচন্দ্ৰ গুপ্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » জগদীশচন্দ্ৰ গুপ্ত

জগদীশচন্দ্ৰ গুপ্ত (জুলাই ১৮৮৬ – ১৯৫৭) খোর্দমেঘাচামী-ফরিদপুর। কৈলাসচন্দ্র। জন্ম কুষ্টিয়ায়। সিটি স্কুল ও রিপন কলেজে শিক্ষা। সিউড়ী ও বোলপুর আদালতে কর্মজীবন কাটে। কবি হিসাবে তিনি প্ৰথমে আত্মপ্ৰকাশ করলেও ছোট গল্পকার-রূপে বাংলা সাহিত্যে স্থায়ী আসন লাভ করেন। ‘বিজলী’, ‘কালিকলম’, ‘কল্লোল’ প্রভৃতি সেকালের নতুন ধরনের সকল পত্রিকাতেই গল্প প্রকাশ করেছেন। গল্প ও উপন্যাসের ক্ষেত্রে প্রকাশভঙ্গির স্বাতন্ত্র্যের জন্য সাহিত্যিক মহলে বিশিষ্ট স্থান পেয়েছিলেন। তার প্রকাশিত কবিতা-সঙ্কলন : ‘অক্ষরা’। ‘বিনোদিনী’, ‘উদয়লেখা’, ‘মেঘাবৃত অশনি’ প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থ এবং ‘দুলালের দোলা’, ‘নিষেধের পটভূমিকায়’, ‘লঘুগুরু’ উল্লেখযোগ্য উপন্যাস।

Category: চরিতাভিধান
Previous Post:জগদীশ গঙ্গোপাধ্যায়
Next Post:জগদীশচন্দ্র চট্টোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑