• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জগদানন্দ মুখোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » জগদানন্দ মুখোপাধ্যায়

জগদানন্দ মুখোপাধ্যায় (১৮২১ – ১৮৯২)। হাইকোর্টের লব্ধপ্রতিষ্ঠ এই উকিলের বাড়ীতে সম্রাট সপ্তম এডওয়ার্ড প্রিন্স অব ওয়েলস-রূপে ১৮৭৬ খ্রী. গোড়ার দিকে পদার্পণ করলে বাড়ির মহিলাগণ তাকে ভারতীয় প্রথায় শঙ্খধ্বনি ও হুলুধ্বনি করে বরণ করেন। এই ঘটনায় কলিকাতার বাঙালী সমালোচনায় মুখর হয়ে ওঠে। এই নিয়ে হেমচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় ‘বাজীমাৎ’ কবিতা লেখেন এবং গ্রেট ন্যাশনাল থিয়েটারে ‘সরোজিনী’ নাটকের সঙ্গে ‘গজদানন্দ ও যুবরাজ’ নামে একটি প্ৰহসন অভিনীত হয় (১৯-২-১৮৭৬)। দ্বিতীয় অভিনয়ের পরই পুলিস এই প্রহসনের অভিনয় বন্ধ করে দেয় এবং থিয়েটারের পরিচালক উপেন্দ্ৰনাথ দাস ও ম্যানেজার অমৃতলাল বসুর বিনাশ্রম কারাদণ্ডাদেশ হয়। হাইকোর্টে আপীল করে বিচারে তারা মুক্তি পান। কিন্তু ১৮৭৬ খ্রী. Dramatic Performances Control Bill পাশ করে সরকার থিয়েটারের উপর নিয়ন্ত্রণ-বিধি আরোপ করে।

Category: চরিতাভিধান
Previous Post:জগদানন্দ বাজপেয়ী
Next Post:জগদানন্দ রায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑