• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঠাকুরদাস মুখোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ঠাকুরদাস মুখোপাধ্যায়

ঠাকুরদাস মুখোপাধ্যায় (১৮৫১ – ১৯০৩) সারসা–খুলনা। নবকুমার। নবীন ভাষা-ছাঁচের এই বিশিষ্ট লেখক পণ্ডিত্যপূর্ণ ব্যঙ্গ ও রসিকতা-মিশ্ৰিত সাহিত্য রচনায় এবং প্ৰবন্ধ লেখক ও সমালোচক হিসাবে খ্যাতি লাভ করেছিলেন। ইংরেজী স্কুলে পড়লেও এন্ট্রান্স পরীক্ষা দিতে পারেন নি। সারসা মাইনর স্কুলে প্ৰধান শিক্ষক ছিলেন। পরে দ্বারভাঙ্গার কোর্ট অফ ওয়ার্ডসে কাজ করার সময় ‘পাক্ষিক সমালোচক’ নামে ১২৯০ ব. একটি পত্রিকা এবং এটি বন্ধ হয়ে গেলে ১২৯৫ ব ‘মালঞ্চ’ মাসিক পত্রিকা প্ৰকাশ করেন। পরে ‘বঙ্গবাসী’ পত্রিকার সম্পাদকীয় বিভাগে যোগ দেন। তার প্রকাশিত গ্ৰন্থ : ‘দুর্গোৎসব’ (কাব্য), ‘সাহিত্যমঙ্গল’ (প্রবন্ধ), ‘সাতনরী’ (খণ্ডকাব্য), ‘শারদীয় সাহিত্য’ (গদ্যপদ্যময় সমাজচিত্ৰ), ‘সহরচিত্র’, ‘সোহাগচিত্র’ (কৌতুকচিত্র) প্রভৃতি। নবজীবন, সাধারণী, নব্যভারত, সাহিত্য, সাধনা প্রভৃতি সাময়িকপত্রের তিনি সমাদৃত সন্দর্ভলেখক ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:ঠাকুরদাস দত্ত
Next Post:ঠাকুরাণী দাসী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑