• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঠাকুরদাস চক্রবর্তী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ঠাকুরদাস চক্রবর্তী

ঠাকুরদাস চক্রবর্তী (আনুমানিক ১২০৯ – ১২৬৯ বঙ্গাব্দ)। নদীয়ায় মাতুলালয়ে জন্ম। গ্ৰাম্য পাঠশালায় পড়া শেষ করে জমিদারী সেরেস্তায় কেরানীর কাজে নিযুক্ত হন। বাল্যকাল থেকেই সঙ্গীত-রচনায় দক্ষ ছিলেন। ২৭/২৮ বছর বয়সে চাকরি ছেড়ে কবি-গায়কদের জন্য গান ও পালা রচনা শুরু করে ভোলা ময়রা, এক্টনী ফিরিঙ্গি প্রভৃতি কবিয়ালগণের সঙ্গে পরিচিত হন। তিনি নিজে কখনও আসরে নামতেন না এবং কবিগানের দলও চালাতেন না। সখীসংবাদ-বিষয়ক সঙ্গীত-রচনায় পারদর্শী ছিলেন। কবি ঠাকুরদাস এবং ঠাকুরদাস আচাৰ্য নামেও তিনি পরিচিত ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:টিপু গারো
Next Post:ঠাকুরদাস দত্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑