• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ছোনে মজুমদার

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ছোনে মজুমদার

ছোনে মজুমদার (১৮৯৯ – ২৬.১১.১৯৭৬) বিখ্যাত ফুটবল খেলোয়াড়। ক্রিকেট খেলাতেও প্রসিদ্ধি ছিল। এরিয়ান ক্লাবে ব্যাকে খেললেও গোল থেকে লেফট আউট পর্যন্ত প্ৰায় সমদক্ষতায় নিজেকে মানিয়ে নিতে পারতেন। ঐ সময়কার সব প্রতিনিধিমূলক খেলায় তার স্থান বাধা ছিল। ১৯৩৩ খ্রী. আইএফ-এ দলের সঙ্গে সিংহলে (বর্তমান শ্ৰীলঙ্কা), ১৯৩৪ খ্রী. দক্ষিণ আফ্রিকায় ও ১৯৩৬ খ্রী. অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। ১৯৩৮ খ্রী. ভবানীপুর ক্লাবে খেলেন। পিতৃব্য দুঃখীরাম মজুমদারের কাছেই ফুটবলখেলা শিক্ষা। ইংরেজ আমলে যে দু’চারজন ভারতীয় খেলোয়াড় বুট পরে খেলতেন, তিনি তাদের অন্যতম। হকি খেলাতেও হাত ছিল। অকৃতদার ছিলেন। 

Category: চরিতাভিধান
Previous Post:চৈতন্যদেব
Next Post:ঝড়ুদাস অধিকারী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑