• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চিত্তরঞ্জন গোস্বামী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » চিত্তরঞ্জন গোস্বামী

চিত্তরঞ্জন গোস্বামী (১২৮৮ – ১.২.১৩৪৩ বঙ্গাব্দ) শান্তিপুর—নদীয়া। লালমোহন। প্রখ্যাত হাস্যরসিক অভিনেতা। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. পাশ করে প্রথমে কিছুদিন পাকুড় এস্টেটে ও ই আই, রেলওয়েতে চাকরি করেন। পঁচিশ বছর বয়সে চাকরি ছেড়ে হাস্য-কৌতুকাভিনয়কে উপজীবিকা হিসাবে গ্ৰহণ করেন। মেক-আপ ছাড়া ৫২ রকমের হাসি দেখাতে পারতেন। এর মধ্যে ‘বিগ, কজকোর্ট’, ‘হরিনাথের শ্বশুরবাড়ী যাত্রা’, ‘নকড়ির নাট্যবিকার’, ‘বলবান জামাতা’ প্রভৃতি বিখ্যাত। চলচ্চিত্রে এবং মঞ্চেও অভিনয় করতেন।

Category: চরিতাভিধান
Previous Post:চিত্তপ্রিয় রায়চৌধুরী
Next Post:চিত্তরঞ্জন দাশ, দেশবন্ধু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑