• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চারুচন্দ্ৰ বসু

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » চারুচন্দ্ৰ বসু

চারুচন্দ্ৰ বসু (১৮৯০ – ১৯.৩.১৯০৯) শোভনা-খুলনা। কেশবচন্দ্ৰ। শীর্ণ, দুর্বলদেহ, তরুণবয়স্ক চারুচন্দ্রের ডান হাত জন্মাবধি অসাড় ছিল। পুলিসের উকিল আশুতোষ বিশ্বাস বিপ্লবীদের সম্পর্কে মামলায় সরকার পক্ষে নিযুক্ত হতেন। বিপ্লবীরা তাকে হত্যা করার সঙ্কল্প করলে চারুচন্দ্র এ কাজের ভার নেন। তিনি অসাড় হাতে রিভলবার বেঁধে বা হাতে গুলি করে কোর্ট-প্ৰাঙ্গণে আশু বিশ্বাসকে হত্যা করেন (১০.২.১৯১৯)। তার ওপর প্রচণ্ড অত্যাচার চালিয়েও পুলিস কোন কথা আদায় করতে পারে নি। মাত্র বলেছিলেন : ‘ভবিতব্য ছিল আশু আমার হাতে নিহত হবে-আমি ফাঁসিতে মরবো, আশু দেশের শত্রু তাই হত্যা করেছি’। ফাঁসিতে মৃত্যু।

Category: চরিতাভিধান
Previous Post:চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ডা.
Next Post:চারুচন্দ্ৰ ভট্টাচাৰ্য

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑