• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চন্দ্র চক্রবর্তী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » চন্দ্র চক্রবর্তী

চন্দ্র চক্রবর্তী (১৮৮৭ – ১৫.৫.১৯৭১) গৈলা-বরিশাল। ১৯০৫ খ্ৰী গুপ্ত বিপ্লবী দলে যোগ দেন। ১৯০৮ খ্রী. পুলিস তাকে ধরবার চেষ্টা করলে প্যারিস হয়ে আমেরিকায় চলে যান। ১৯১৫-১৭ খ্রী. ভারত-জার্মান ষড়যন্ত্রের যে মামলা আমেরিকায় চলে, তিনি তার আসামী ছিলেন। বিচারে তার ৩০ দিনের জেল ও ৫ হাজার ডলার জরিমানা হয়েছিল। অপর দুই অভিযুক্ত বাঙালী ছিলেন তারকনাথ দাস ও ধীরেন সরকার। ১৯১৬ খ্রী. জার্মান সরকারের অর্থসাহায্যে সারা এশিয়ায় আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেন। এই সময় আমেরিকায় ভারতীয় বিপ্লবী দলগুলি অন্তর্দ্বন্দ্বের ফলে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে যায়। ১৯১৭ খ্ৰী নিরপেক্ষতা আইন লঙ্ঘনের জন্য গ্রেপ্তার হয়ে তিনি সহযোগীদের নাম প্ৰকাশ করেন। তার এই স্বীকারোক্তির ফলে বিখ্যাত স্যানফ্রানসিসকোর বিচারে ১০৫ জন ভারতীয় অভিযুক্ত হন এবং দুই থেকে বাইশ মাস তাদের কারাবাস ঘটে। তিনি মাত্র ৩০ দিন কারাবাস করে মুক্তি পান। কলিকাতায় মৃত্যু।

Category: চরিতাভিধান
Previous Post:চন্দ্রকুমার দে, ডাঃ
Next Post:চন্দ্রচূড় তর্কচূড়ামণি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑