• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চণ্ডীদাস ন্যায়-তর্কতীর্থ, মহামহোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » চণ্ডীদাস ন্যায়-তর্কতীর্থ, মহামহোপাধ্যায়

চণ্ডীদাস ন্যায়-তর্কতীর্থ, মহামহোপাধ্যায় (২.৮.১৮৬৫ – ১৬.৫.১৯৫৪) হালালিয়া-ময়মনসিংহ। শুরুদাস বিদ্যারত্ন। প্রখ্যাত নৈয়ায়িক। ফরিদপুর জেলায়, নবদ্বীপে, ভট্টপল্লীতে ও কাশীতে বিখ্যাত পণ্ডিতদের কাছে প্ৰাচীন ও নব্যন্যায় অধ্যয়ন করেন। কাশীতে তিনি প্ৰাচীন ন্যায়শাস্ত্রের ও নব্যন্যায়শাস্ত্রের উপাধি পরীক্ষায় বৃত্তিসহ স্বৰ্ণকেয়ুর ও স্বর্ণপদক পুরস্কার পান এবং ‘ন্যায়তীর্থ’ ও ‘তর্কতীর্থ’ উপাধি-ভূষিত হন। কর্মজীবনে তিনি টাঙাইলের অন্তর্গত সন্তোষের রাণী দিনমণি। চৌধুরাণী প্রতিষ্ঠিত বিন্যাফৈর গ্রামের সংস্কৃত মহাবিদ্যালয়ে ৭ বছর, কাশিমবাজারের রাণী আর্ন্নাকালী দেবী প্রতিষ্ঠিত বহরমপুর জুবিলী টোলে ২১ বছর ও নবদ্বীপ গভর্নমেন্ট পাকা টোলে ২৪ বছর অধ্যাপনার পর অবসর-গ্ৰহণ করেন। অনেক বছর তিনি ‘বঙ্গীয় ব্ৰাহ্মণ সভা’র সভাপতি ছিলেন। তার সম্পাদিত বিখ্যাত গ্ৰন্থ ‘কুসুমাঞ্জলিকারিকা’। ১৯৩০ খ্রী. ‘মহামহোপাধ্যায়’ উপাধি লাভ করেন।

Category: চরিতাভিধান
Previous Post:চণ্ডীচরণ সেন
Next Post:চন্দ্ৰকান্ত তর্কালঙ্কার, মহামহোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑