• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চণ্ডীচরণ লাহা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » চণ্ডীচরণ লাহা

চণ্ডীচরণ লাহা (১৮৫৭ – মার্চ ১৯৩৬) চুঁচুড়া-হুগলী। শ্যামাচরণ। কলিকাতার বিশিষ্ট ধনী নাগরিক ও ব্যবসায়ী। হিন্দু স্কুল ও প্রেসিডেন্সী কলেজের ছাত্র ছিলেন। যৌবনের প্রারম্ভে পৈতৃক ব্যবসায়ে প্রবেশ করেন ও নিজের চেষ্টায় কতকগুলি পৃথক প্রতিষ্ঠানও গড়ে তোলেন। পৈতৃক ভবনে কবিরাজী ও পাশ্চাত্য প্ৰণালীর দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। সেখানে বহু দরিদ্র ছাত্রের আহারাদির ব্যয়-নির্বাহের ব্যবস্থাও ছিল। কুমিল্লায় কলেজ স্থাপনে তার আর্থিক সাহায্যদান উল্লেখযোগ্য। কন্যার স্মৃতিরক্ষার্থ কলিকাতায় ‘ললিতকুমারী দাতব্য চিকিৎসালয়’ প্রতিষ্ঠা তার অপর কীর্তি।

Category: চরিতাভিধান
Previous Post:চণ্ডীচরণ মুনশী
Next Post:চণ্ডীচরণ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑