• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঘনরাম চক্রবর্তী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ঘনরাম চক্রবর্তী

ঘনরাম চক্রবর্তী (১৬৬৯ – ?) কৃষ্ণপুর-বর্ধমান। গৌরীকান্ত। রামবাটী গ্রামস্থ ভট্টাচাৰ্য মহাশয়ের চতুষ্পাঠীতে সংস্কৃত শিক্ষা করেন। ছাত্রাবস্থায় কবিতা রচনার জন্য গুরু তাকে ‘কবিরত্ন’ উপাধি দেন। বর্ধমানের তৎকালীন রাজা কীৰ্তিচন্দ্ৰ তাকে রাজকবি পদে অধিষ্ঠিত করেন। রাজার আদেশে তিনি সুবৃহৎ ‘ধর্মমঙ্গল’ কাব্যগ্রন্থ রচনা আরম্ভ করেন। ১৭১১ খ্রী রচনা সম্পূর্ণ হয়। বর্ধমানে অবস্থান-কালে ফারসী ভাষাও শিক্ষা করেছিলেন। সুগায়ক ও কবি ঘনরাম রচিত একটি সত্যনারায়ণের পাঁচালীও আছে। বংশপরম্পরায় ‘চক্রবর্তী’ উপাধি লাভ করেন।

Category: চরিতাভিধান
Previous Post:জর্জ আব্রাহাম গ্রিয়র্সন
Next Post:ঘনশ্যাম চক্রবর্তী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑