• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গৌরমোহন বিদ্যালঙ্কার

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » গৌরমোহন বিদ্যালঙ্কার

গৌরমোহন বিদ্যালঙ্কার (১৯শ শতাব্দী) বজরাপুর—নদীয়া। রঘুত্তম বাণীকণ্ঠ। খ্যাতনামা পণ্ডিত জয়গোপাল তর্কালঙ্কারের ভ্রাতুষ্পুত্র। কলিকাতা স্কুল বুক সোসাইটি (৪.৭.১৮১৭) ও কলিকাতা স্কুল সোসাইটি (১.৯.১৮১৮) প্রতিষ্ঠার সময় থেকেই সংস্থা দুটির পুস্তক প্ৰকাশনায় সাহায্য করেন ও বিদ্যালয়ের হেডপণ্ডিতরাপে তাদের সঙ্গে যুক্ত থাকেন। সংস্থা দুটির আর্থিক দুঃসময় উপস্থিত হওয়ায় প্ৰায় ১৬ বছর পর রাধাকান্ত দেবের চেষ্টায় তিনি সুখসাগরের মুন্সেফ নিযুক্ত হন। বাঙলায় স্ত্রীশিক্ষা প্রসারের প্রথম উৎসাহী ব্যক্তিদের অন্যতম ছিলেন। তার রচিত বালিকা বিদ্যালয়ের পাঠ্য ‘স্ত্রীশিক্ষা বিধায়ক’ গ্রন্থে তিনি এ বিষয়ে শাস্ত্রীয় যুক্তি প্রতিষ্ঠা করেন। তার সঙ্কলিত ‘কবিতামৃতকূপ’ আরেকখানি উল্লেখযোগ্য পাঠ্যপুস্তক।

Category: চরিতাভিধান
Previous Post:গৌরমোহন আঢ্য
Next Post:গৌরহরি মুখোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑