• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গোবিন্দ দেব

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » গোবিন্দ দেব

গোবিন্দ দেব (? – ১৯৭১) লাউড়া—শ্ৰীহট্ট। পঞ্চখণ্ডের ‘দেবপুরকায়স্থ’ বংশে জন্ম। বিশিষ্ট শিক্ষাব্ৰতী। দর্শনশাস্ত্রে এম.এ. পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। কর্মজীবন আরম্ভ কলিকাতা রিপন কলেজের (বর্তমান সুরেন্দ্রনাথ কলেজ) অধ্যাপকররূপে। কয়েক বছর পর পি-এইচ-ডি উপাধি লাভ করেন। দিনাজপুরে সুরেন্দ্রনাথ কলেজের শাখা খোলা হলে সেখানে অধ্যক্ষ নিযুক্ত হন। দেশবিভাগের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। প্ৰাচীন ভারতের আচার্যগণের আদর্শনুযায়ী অধ্যাপনা করতেন। মুক্তিযুদ্ধকালে পাকিস্তানী জঙ্গী শাসকরা ঢাকা শহরে বুদ্ধিজীবীদের উপর যে হত্যাকাণ্ড চালায় তাতে তিনিও নিহত হন।

Category: চরিতাভিধান
Previous Post:গোবিন্দদাস কর্মকার
Next Post:গোবিন্দপদ দত্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑