• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গোবিন্দদাস

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » গোবিন্দদাস

গোবিন্দদাস (১৫৩৪/৩৭ – ১৬১৩) তেলিয়াবুধুরি-মুর্শিদাবাদ। শ্ৰীচৈতন্যের পরিকর চিরঞ্জীব সেন। শ্ৰীখণ্ড-নিবাসী মহাকবি দামোদর কবিরাজের দৌহিত্র। শ্ৰীখণ্ডেই বসবাস করতেন। প্ৰথমে শাক্ত, পরে শ্ৰীনিবাস আচার্যের দীক্ষায় বৈষ্ণব হন। রাধাকৃষ্ণ ও গৌরাঙ্গলীলা-বিষয়ে পদ-রচনায় তার কবি-খ্যাতি বাঙলাদেশে ও বৃন্দাবনে বিস্তৃত ছিল। তিনি সংস্কৃতে ‘সঙ্গীত-মাধব’ ও ‘কৰ্ণামৃত’ রচনা করেন। বিদ্যাপতির ধারা অনুসরণে অলঙ্কারসমৃদ্ধ পদ ও উদ্ভট কবিতা-রচনায়, বিশেষ করে শ্ৰীরূপ গোস্বামীর পদ্যভাব নিয়ে পদ-রচনায় খ্যাতিমান হন। ‘গীতামৃত’ রচনায় মুগ্ধ হয়ে শ্ৰীজীব গোস্বামী তাকে ‘কবীন্দ্র’ উপাধিতে ভূষিত করেন।

Category: চরিতাভিধান
Previous Post:গোবিন্দচরণ দাস
Next Post:গোবিন্দদাস কর্মকার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑