• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গোবিন্দচন্দ্র চক্রবর্তী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » গোবিন্দচন্দ্র চক্রবর্তী

গোবিন্দচন্দ্র চক্রবর্তী। কামারকুলি—নদীয়া। মুঘল রাজত্বের মধ্যভাগের একজন উচ্চপদস্থ কর্মচারী। শৈশবে পিতৃহীন হয়ে অর্থে পার্জনের আশায় মাত্র ৮ বছর বয়সে গৃহত্যাগ করে এক সন্ন্যাসীর সঙ্গী হয়ে দিল্লী যান। সেখানে অবস্থানকালে আরবী ও ফারসী ভাষা শিক্ষা করেন। ক্রমে দিল্লীশ্বরের দেওয়ানের অনুগ্রহে রাজসরকারে চাকরি পান। প্রখর বুদ্ধি ও অধ্যবসায়-বলে ক্রমশ উন্নতিলাভ করেন এবং বাঙলা, বিহার ও ওড়িশার ‘ক্রোড়িয়ান’ (প্রধান রাজস্ব-সংগ্রাহক) পদে নিযুক্ত হয়ে প্রচুর অর্থ, সম্মান ও প্রতিপত্তি লাভ করেন। পৈতৃক নিবাস গঙ্গার ভাঙনে বিনষ্ট হওয়ায় তিনি পূর্বস্থলী গ্রামে দেবায়তন, কাছারি-বাড়ি, নহবৎখানা সহ প্ৰাসাদবাড়ি নির্মাণ করেন।

Category: চরিতাভিধান
Previous Post:গোবিন্দ অধিকারী
Next Post:গোবিন্দচন্দ্র রায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑