• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ক্ষিরোদচন্দ্ৰ চৌধুরী, ডাঃ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ক্ষিরোদচন্দ্ৰ চৌধুরী, ডাঃ

ক্ষিরোদচন্দ্ৰ চৌধুরী, ডাঃ (১৯০০ – ১৯.১০.১৯৭৩) কিশোরগঞ্জ-ময়মনসিংহ। খ্যাতনামা শিশুরোগবিশেষজ্ঞ ও চিকিৎসক। ১৯২৬ খ্ৰী. এম.বি. পাশ করে ইংল্যাণ্ড ও পরে ভিয়েনায় গিয়ে শিশুরোগ-সম্পর্কে বিশেষ পড়াশুনা করেন। ১৯৩১ খ্রী. দেশে ফিরে কয়েক বছর কলিকাতার চিত্তরঞ্জন শিশুসদনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৫৩ খ্রী. ‘ইনস্টিটিউট অব চাইন্ড হেলথ’ নামে এক প্রতিষ্ঠান স্থাপন করেন। শিশুস্বাস্থ্য ও শিশুরোগ-সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি যোগ দিয়েছেন। তার স্ত্রীও একজন শিশুরোগচিকিৎসক। সুলেখক নীরদচন্দ্র তার ভ্রাতা।

Category: চরিতাভিধান
Previous Post:ক্ষীরোদগোপাল মুখোপাধ্যায়
Next Post:ক্ষীরোদচন্দ্র দেব

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑