• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কৌকব খাঁ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কৌকব খাঁ

কৌকব খাঁ (১৮৬৫ – ১৯১৫) মেটিয়াবুরুজ–কলিকাতা। সরোদি নিয়ামৎউল্লা। পুরা নাম–আসাদউল্লা খাঁ কৌকব। ১৯০৭ খ্রী. যতীন্দ্রমোহন ঠাকুরের আনুকূল্যে কলিকাতায় আসেন এবং বাকী জীবন এখানেই কাটান। প্যারিসের বিশ্বসম্মেলনে তিনি এবং তার অগ্রজ কেরামতুল্লা যোগ দিয়েছিলেন। সঙ্গীতের আসরে সরোদ ও ব্যাঞ্জো বাজাতেন। সেতারেও দখল ছিল। তার শিষ্যদের মধ্যে ধীরেন্দ্রনাথ বসু, হরেন্দ্রকৃষ্ণ শীল, ননী মতিলাল, গোবর গুহ প্রভৃতি উল্লেখযোগ্য। আশুতোষ চৌধুরী ও প্রতিভা দেবী স্থাপিত ‘সঙ্গীত সঙ্ঘে’র প্রধান যন্ত্রশিক্ষক ছিলেন। তার গানের বহু রেকর্ড আছে। জীবনের মধ্যভাগ ভারতের নানা অঞ্চলের সঙ্গীত-কেন্দ্ৰে অতিবাহিত হয়।

Category: চরিতাভিধান
Previous Post:কৈলাসানন্দ, স্বামী
Next Post:ক্ৰমদীশ্বর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑