• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কৈলাসচন্দ্র সরকার

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কৈলাসচন্দ্র সরকার

কৈলাসচন্দ্র সরকার (১৮৭৩? – ১৯৩৩) বনগ্রাম-পাবনা। প্ৰথমে শিক্ষকতা করেন। পরে নিজ চেষ্টায় শর্টহ্যাণ্ড শিখে প্ৰথমে কয়েকটি পত্রিকার সংবাদদাতা ও শেষে কলিকাতার বিভিন্ন সংবাদপত্রে সাংবাদিক হিসাবে কাজ করেন। ১৯০৬ খ্রী একটি কমার্শিয়াল কলেজ (পরে এটি ‘কাশিমবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে’র সঙ্গে যুক্ত হয়) প্রতিষ্ঠা করেন। বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার ও পোস্ট-গ্ৰাজুয়েট ক্লাসের শর্টহ্যাণ্ডের শিক্ষক ছিলেন। বঙ্গবাসী কলেজে শর্টহ্যাণ্ডের সঙ্গে ফরাসী ও জার্মান ভাষাও শেখাতেন। সুগায়ক ছিলেন। তবলা ও পাখোয়াজ-বাজনায়ও দক্ষতা ছিল।

Category: চরিতাভিধান
Previous Post:কৈলাসচন্দ্ৰ শিরোমণি, মহামহোপাধ্যায়
Next Post:কৈলাসচন্দ্র সিংহ, বিদ্যাভূষণ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑