• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কৃষ্ণানন্দ স্বামী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কৃষ্ণানন্দ স্বামী

কৃষ্ণানন্দ স্বামী (১২৫৮ – ১৩০৯ ব.) গুপ্তিপাড়া–হুগলী। পূর্বনাম — কৃষ্ণপ্ৰসন্ন সেন। পাঠ্যাবস্থায় কবিতা ও সঙ্গীত রচনা করে খ্যাতি অর্জন করেন। ঈস্ট ইণ্ডিয়া রেলওয়েতে চাকরি নিয়ে কাৰ্যোপলক্ষে যখনই প্রবাসে থাকতেন, তখনই তথাকার বাঙালীদের ধর্মীয় ও নৈতিক উন্নতির জন্য সচেষ্ট হতেন। জামালপুর, মুঙ্গের প্রভৃতি স্থানে বসবাসকালে ১২৭৯ বা ‘আৰ্য-ধর্ম প্রচারিণী সভা’ প্রতিষ্ঠা ও ১২৮২ বা ‘ধর্ম প্রচারক’ পত্ৰ প্ৰকাশ করেন। নানাস্থানে ধর্মপ্রচার করে বেড়োনর জন্য পরিব্রাজক নামে খ্যাত ছিলেন। সন্ন্যাসাশ্রম গ্রহণপূর্বক কাশীতে বসবাস শুরু করেন। রচিত গ্ৰন্থ: ‘গীতাৰ্থসন্দীপনী’ ও ‘ভক্তি ও ভক্ত’। কাশীতে স্ব-প্রতিষ্ঠিত যোগাশ্রমে মৃত্যু।

Category: চরিতাভিধান
Previous Post:কৃষ্ণানন্দ সার্বভৌম
Next Post:কেতকাদাস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑