• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কৃষ্ণলাল বসাক

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কৃষ্ণলাল বসাক

কৃষ্ণলাল বসাক (২১.৪.১৮৬৬ – ১৯.১০.১৯৩৫) আহিরিটোলা-কলিকাতা। কলিকাতা পত্তনের যুগের ধনী ব্যবসায়ী। শোভারাম বসাকের বংশধর। জিমন্যাস্টিকস-এ দক্ষ ছিলেন। ১৭ বছর বয়সে শোভাবাজার রাজবাড়িতে সার্কাস দেখিয়ে (১৮৮২) প্রশংসা লাভ করেন। সার্কাস দলের সঙ্গে পৃথিবীর বহুদেশ পরিভ্রমণ করেন। ১৯০০ খ্রী. প্যারিসের আন্তর্জাতিক প্রদর্শনীতে জাগলিং, প্যারালাল বার, ট্র্যাপিজ, ফ্লাইং ট্র্যাপিজ এবং জাপানী টপ স্পিনিং-এ অসাধারণ দক্ষতা দেখিয়ে বিশেষ সম্মানের অধিকারী হন। পরে নিজেই ‘দি গ্রেট ঈস্টার্ন সার্কাস’ (হিপোড্রাম সার্কাস) গঠন করেন। তার সার্কাস-দলে বিভিন্ন দেশের প্রায় ২০০ ব্যায়াম-কুশলী চাকরি করতেন।

Category: চরিতাভিধান
Previous Post:কৃষ্ণলাল দত্ত
Next Post:কৃষ্ণানন্দ আগমবাগীশ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑