• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কৃষ্ণপাদ (কহ্নু-পা বা কাহ্ন-পা)

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কৃষ্ণপাদ (কহ্নু-পা বা কাহ্ন-পা)

কৃষ্ণপাদ (কহ্নু-পা বা কাহ্ন-পা)। দেবপালের সমসাময়িক জলন্ধরীপাদের শিষ্য এবং নাথপন্থী ও সহজিয়াপহীদের অন্যতম ও সোমপুর বিহারের আচার্য ছিলেন। তাঁর বাড়ি ছিল পাদুনগর বা বিদ্যানগর। তিনি ৫০ খানিরও বেশি গ্ৰন্থ রচনা করেন। অধিকাংশই বজ্রযান সাধন-সম্পর্কিত। তা ছাড়া চর্যাগীতি (প্রাচীন বাংলা ভাষায় লিখিত আদিগ্রন্থ) গ্রন্থে তার ১০টি গীতি আছে। কৃষ্ণাচার্য রচিত ‘দোঁহাকোষ’ পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক সম্পাদিত হয়ে প্রকাশিত হয়েছে। এই মহাপণ্ডিতের রচিত ‘হে বজ্র পঞ্জিকা’ নামে একখানি পুঁথি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে রক্ষিত আছে।

Category: চরিতাভিধান
Previous Post:কৃষ্ণনাথ ন্যায়পঞ্চানন, মহামহোপাধ্যায়
Next Post:কৃষ্ণপাল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑