• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কুসুমকুমারী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কুসুমকুমারী

কুসুমকুমারী (১৮৭৬ – ২৯.১১.১৯৪৮) বঙ্গরঙ্গমঞ্চে প্রথম মহিলা নৃত্য-পরিচালিকা ও নৃত্যগীতপটীয়সী। অভিনেত্রী। মিনার্ভা থিয়েটারে তিনি প্রতিষ্ঠা অর্জন করেন। আলীবাবা গীতিনাট্যে ‘মর্জিনা’র ভূমিকায় নৃত্য-গীত ও অভিনয়ে অসামান্য কৃতিত্ব দেখান। গিরিশচন্দ্র-রচিত ‘অভিশাপ’ নাটকাভিনয়ে (১৯০১) নৃত্য পরিচালনা করেন। তিনি থিয়েটারের প্রথম নারী নৃত্য-শিক্ষক। তার অভিনীত অন্যান্য বিখ্যাত ভূমিকা : ভ্রমর নাটকে ‘ভ্রমর’, সরলায় ‘সরলা’, ভ্রান্তিতে ‘গঙ্গাবাই’, প্রতাপাদিত্যে ‘ফুলজানি’। গ্র্যান্ড, ষ্টার, কোহিনুর প্রভৃতি থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:কুলেন্দ্র রাহা রায়
Next Post:কুসুমকুমারী দাশ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑