• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কুমুদরঞ্জন মল্লিক

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কুমুদরঞ্জন মল্লিক

কুমুদরঞ্জন মল্লিক (১.৩.১৮৮৩ – ১৪.১২.১৯৭০) কোগ্রাম-বর্ধমান। ১৯০৫ খ্রী. বি.এ. পাশ করে ‘বঙ্কিমচন্দ্র সুবর্ণপদক’ প্ৰাপ্ত হন। মাথরুণ বিদ্যালয়ের প্রধান-শিক্ষকরূপে কৰ্মজীবন শুরু। ১৯৩৮ খ্রী অবসর-গ্ৰহণ করেন। বাল্যকাল থেকেই তার কবিত্বশক্তির বিকাশ ঘটে। অজয় ও কুনুর নদীর সঙ্গমে স্বগ্রামে কংসে যে কবিতা রচনা করেন তাতে বৈষ্ণব ভাবাদর্শ ও নির্জন গ্ৰাম্যজীবনের সহজ সারল্য পরিস্ফুট। ‘উজানী’, ‘একতারা’, ‘বনতুলসী’, ‘রজনীগন্ধা’ প্রভৃতি কাব্যগ্রন্থ রচনা করে তিনি সাহিত্যজগতে প্ৰতিষ্ঠিত হন। প্ৰকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা প্ৰায় ১৪টি। বাঙলাদেশের কবি-সাহিত্যিকদের প্রতিষ্ঠান ‘সাহিত্যতীর্থে’র তীর্থপতি ছিলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয় তাকে ‘জগত্তারিণী স্বর্ণপদক’ দেন। তার সম্পর্কে রবীন্দ্ৰনাথ বলেছিলেন, ‘কুমুদরঞ্জনের কবিতা পড়লে বাঙলার গ্রামের তুলসীমঞ্চ, সন্ধ্যাপ্ৰদীপ, মঙ্গলশঙ্খের কথা মনে পড়ে।’

Category: চরিতাভিধান
Previous Post:কুমুদবিহারী গুহঠাকুরতা
Next Post:কুমুদরঞ্জন রায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑