• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কুঞ্জলাল নাগ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কুঞ্জলাল নাগ

কুঞ্জলাল নাগ (১৮৫৮ – ২৬.৬.১৯২৪) বারদী-ঢাকা। পিতা কালীকৃষ্ণ উর্দু ও ফারসী ভাষায় ব্যুৎপন্ন ছিলেন। কুঞ্জলাল ১৮৭৪ খ্রী. ঢাকা কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স, ১৮৭৬ খ্রী. ২৫ টাকা বৃত্তি নিয়ে এফ-এ, কলিকাতা জেনারেল এসেমব্লিজ ইনস্টিটিউশন থেকে ১৮৭৮ খ্ৰী. সংস্কৃত ভাষা ও সাহিত্যে প্রথম স্থান অধিকার করে বি-এ, এবং ১৮৭৯ খ্রী. সংস্কৃতে এম.এ. পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে পুরস্কৃত হন। কর্মজীবন শুরু বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষরূপে। পরে ঢাকা জগন্নাথ কলেজ, কলিকাতা মেট্রোপলিটান ইনস্টিটিউশন, বঙ্গবাসী কলেজ, আগরতলা কলেজ প্রভৃতিতে অধ্যক্ষতা ও অধ্যাপনা করেন। তিনি ইংরেজী ও তর্কশাস্ত্ৰও সমান দক্ষতায় পড়াতেন। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় জাতীয় শিক্ষা পরিষোদের সক্রিয় সদস্যরূপে কলিকাতা, ঢাকা ও মুন্সীগঞ্জে জাতীয় কলেজে অধ্যাক্ষের দায়িত্ব পালন করেন। ১৯১০ খ্রী. থেকে আমৃত্যু তিনি বিদ্যাসাগর কলেজের ইংরেজী ও সংস্কৃতের অধ্যাপক হিসাবে প্ৰসিদ্ধিলাভ করেন। বিলাতি বর্জন ও স্বদেশী পণ্যের প্রচার আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। বাগ্মী হিসাবেও খ্যাতি ছিল। ঢাকার একমাত্র রঙ্গমঞ্চ ইলিসিয়াম থিয়েটারে তাঁর রচিত ‘বিশ্বমঙ্গল’, ‘শকুন্তলা’ প্রভৃতি নাটক মহাসমারোহে অভিনীত হয়েছিল। সঙ্গীতে ও গীতিকাব্যে, বিশেষ করে কীর্তন-সঙ্গীতেও তার পারদর্শিতা ছিল।

Category: চরিতাভিধান
Previous Post:কুঞ্জবিহারী বসু
Next Post:কুন্তল চক্রবর্তী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑