• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কালী মির্জা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কালী মির্জা

কালী মির্জা (আনু. ১৭৫০ – ১৮২০) গুপ্তিপাড়া–হুগলী। বিজয়রাম চট্টোপাধ্যায়। প্রকৃত নাম কালিদাস। টোলে সংস্কৃত অধ্যয়ন করে যৌবনে বারাণসীতে সঙ্গীত ও বেদান্ত শিক্ষা করেন। লক্ষেী ও দিল্লীতে ফারসী ও উর্দু এবং বিখ্যাত সঙ্গীতজ্ঞদের কাছে সঙ্গীত শিক্ষা করে স্বগ্রামে ফেরেন। বাঙলা দেশে টপ্পা গানের গায়ক ও রচয়িতা হিসাবে তিনি নিধুবাবুর পূর্ববর্তী। রাজা রামমোহন রায়ের সঙ্গীতগুরু এবং বর্ধমান মহারাজের সভাগায়ক ছিলেন। পরে গোপীমোহন ঠাকুরের আশ্রয় ও আনুকূল্যে কাশীবাসী হন। বেশভূষা, চালচলন ও ফারসী ভাষায় দক্ষতার জন্য ‘মীর্জা’ নামে আখ্যাত হন। ‘গীতলহরী’ (১৯০৪) গ্রন্থে তার রচিত দুই শত গান আছে। এ ছাড়া ‘বাঙ্গালীর গান’ (১৩১২ ব.) এবং ‘সঙ্গীত রাগকল্পদ্রুম’ (১৯১৬) গ্রন্থে তার কিছু কিছু গান সঙ্কলিত হয়েছে।

Category: চরিতাভিধান
Previous Post:কালীময় ঘটক
Next Post:কালীমোহন ঘোষ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑