• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কালীপ্রসন্ন তর্কচূড়ামণি

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কালীপ্রসন্ন তর্কচূড়ামণি

কালীপ্রসন্ন তর্কচূড়ামণি (১২৪০ – ১৩০৪ ব.) গৈলা-বরিশাল। জগমোহন বন্দ্যোপাধ্যায়, তর্কসিদ্ধান্ত। ‘স্মৃতিভূষণ’ উপাধি লাভ করে পিতার চতুষ্পাঠীতে অধ্যাপনা করতে থাকেন ও পিতার মৃত্যুর পর তার দায়িত্বভার গ্রহণ করেন। নবদ্বীপে গিয়ে ন্যায়শাস্ত্ৰ অধ্যয়ন করে ‘ন্যায়পঞ্চানন’ ও বারাণসীতে গিয়ে ভৃগু চতুষ্পাঠী থেকে ‘জ্যোতিষাচার্য’ উপাধি লাভ করেন। বরিশাল জেলার কলসকাঠী গ্রামের জমিদার বরদাকান্ত রায় তাকে সভাপণ্ডিত ও ধর্মোপদেষ্টা নিযুক্ত করেন। আনুমানিক ১২৯০ ব. জমিদার-ভবনে অনুষ্ঠিত ধর্ম সম্মেলনে পণ্ডিতবর্গ কর্তৃক ‘তর্কচূড়ামণি’ উপাধি পান। তাঁর কৃতী ছাত্রদের মধ্যে বরিশালের মধুসূদন স্মৃতিরত্ন-পঞ্চতীর্থ ও গৈলা কবীন্দ্ৰ (আয়ুৰ্বেদ) কলেজের প্ৰতিষ্ঠাতা অধ্যক্ষ ললিতমোহন সেন বিশেষ উল্লেখযোগ্য। কামাখ্যা মন্দিরের অন্যতম বিশ্বস্ত সেবক ও ট্রাস্টি ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:কালীপ্রসন্ন চট্টোপাধ্যায়
Next Post:কালীপ্রসন্ন দত্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑