• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কালীপদ পাঠক

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কালীপদ পাঠক

কালীপদ পাঠক (১৮৯০ – ১৫.১১.১৯৭০) রাজহাটি-হুগলী। প্ৰধানত টপ্পাগায়ক হিসাবে পরিচিত হলেও ধ্রুপদও ভাল জানতেন। গোবিন্দচন্দ্ৰ নাগ, রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়, রমজান খা, নিকুঞ্জবিহারী দত্ত, ফণিশঙ্কর মুখোপাধ্যায় প্রমুখ গুণীদের কাছে সঙ্গীত শিক্ষা। যাত্রাগায়ক হিসাবে সঙ্গীত-জীবন শুরু। ক্রমে তাঁর খ্যাতি বিস্তৃত হয়। কৃষ্ণকামিনী দাসী নামের এক গায়িকাও তাকে পুত্ৰস্নেহে অনেক গান শেখান। সোরী মিঞা ও নিধুবাবুর টপ্পা ছাড়া আরও বহু অপ্রচলিত টপ্পা তিনি সংগ্রহ করেন। ‘কে তোমারে শিখায়েছে প্রেম ছলনা’ ও ‘তোমারই তুলনা তুমি এ মহীমণ্ডলে’ মাত্র এ দুখানি গানের রেকর্ড আছে। রবীন্দ্ৰ ভারতী, বিশ্বভারতী এবং বঙ্গসংস্কৃতি সম্মেলন কর্তৃক পুরস্কৃত ও সম্মানিত হন।

Category: চরিতাভিধান
Previous Post:কালীপদ তর্কাচাৰ্য
Next Post:কালীপদ বসু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑