• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কার্তিকেয়চন্দ্র রায়, দেওয়ান

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কার্তিকেয়চন্দ্র রায়, দেওয়ান

কার্তিকেয়চন্দ্র রায়, দেওয়ান (১৮২০ – ২.১০.১৮৮৫) কৃষ্ণনগর-নদীয়া। উমাকান্ত। শিক্ষানবীস হিসাবে কৃষ্ণনগর জজ-কোর্টে যোগদান করেন। কিছুদিন মেডিক্যাল কলেজে ডাক্তারী শেখেন। কৃষ্ণনগর রাজবাড়িতে প্ৰথমে শ্ৰীশচন্দ্রের প্রাইভেট সেক্রেটারী এবং পরে কুমার সতীশচন্দ্রের গৃহশিক্ষক নিযুক্ত হন। রাজা শ্ৰীশচন্দ্রের ‘মহারাজা’ উপাধিপ্ৰাপ্তির পর দেওয়ানের পদ লাভ করেন। দক্ষ সঙ্গীতজ্ঞ এবং বাঙলার প্রথম যুগের খেয়াল-গায়কদের অন্যতম ছিলেন। কৃষ্ণনগর রাজদরবার থেকে তিনি রীতিমত সঙ্গীতশিক্ষার সুযোগ পান। ‘গীতমঞ্জরী’ (১৮৭৫) তার স্বরচিত গানের সঙ্কলন। রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে কৃষ্ণনগর রাজবংশের প্রামাণ্য ইতিহাস ‘ক্ষিতীশবংশাবলী-চরিত’ এবং ‘আত্মজীবন-চরিত’। তৎকালীন সমাজ-জীবনের স্পষ্ট ও নির্ভীক ইতিহাস। বিখ্যাত নাট্যকার ও কবি দ্বিজেন্দ্রলাল তার পুত্র।

Category: চরিতাভিধান
Previous Post:কার্তিক বসু
Next Post:কালাচাঁদ বসু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑