• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কামিনীকুমার ভট্টাচাৰ্য

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কামিনীকুমার ভট্টাচাৰ্য

কামিনীকুমার ভট্টাচাৰ্য (মার্চ ১৮৮১ – মার্চ ১৯৪৪) শ্ৰীকাইল-ত্রিপুরা (পূর্ববঙ্গ)। তারানাথ। দর্শনশাস্ত্ৰে এম-এ, এবং রিপন কলেজ থেকে ১৯০৬ খ্রী. বি-এল পাশ করে জীবনের শেষ দিন পর্যন্ত ব্রাহ্মনবাড়িয়া কোর্টে ওকালতি করেন। অভিনেতা এবং তবলাবাদক হিসাবে খ্যাতি ছিল। ঢাকার হরি ওস্তাদ, উপেন্দ্ৰ বসাক এবং মুরারি গুপ্ত তার তবলা-শিক্ষক ও সঙ্গীতগুরু ছিলেন। তিনি বহু স্বদেশী গান এবং কয়েকখানি দেশাত্মবোধক পুস্তকও রচনা করেছিলেন। কিন্তু পুলিসী অত্যাচারে মুদ্রণের পূর্বেই সেগুলি বিনষ্ট হয়ে যায়। ‘শাসনসংযত-কণ্ঠ জননি! গাহিতে পারি না গান’, ‘অবনত ভারত চাহে তোমারে, এসো সুদর্শনধারী মুরারি’ প্রভৃতি তার রচিত বিখ্যাত গান। তার সঙ্গীত-সংকলন ‘সুখদা’। ‘বিজয়িনী’ নামে একটি নাটিকাও তিনি প্ৰকাশ করেন। জাতীয় সঙ্গীত-রচয়িতা কুমিল্লার মুন্সী কমরালী মিঞার তিনি সমসাময়িক।

Category: চরিতাভিধান
Previous Post:কামিনীকুমার দত্ত
Next Post:কামিনী রায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑