• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কামিনীকুমার ঘোষ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কামিনীকুমার ঘোষ

কামিনীকুমার ঘোষ (১৮৮৯ — ৩১.১০.১৯৭৪) বিনয়কাঠি-বরিশাল। রামচরণ। দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে তার ছাত্রজীবন কাটে। গৈলা স্কুল থেকে প্রবেশিকা, বরিশাল ব্ৰজমোহন কলেজ থেকে বি.এ. (১৯১৫) এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাশ করে ১৯২০ খ্ৰী. জোড়াসাঁকো হাই স্কুলের প্রধানশিক্ষকরূপে কৰ্মজীবন শুরু করেন। দীর্ঘদিন রিপন স্কুলের প্রধানশিক্ষক ছিলেন। ১৯৫৬ খ্রী. শিক্ষকতার কাজ থেকে অবসর-গ্ৰহণ করেন। তিনি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ও পশ্চিমবঙ্গ প্ৰধানশিক্ষক সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও কর্ণধার এবং বিধান পরিষদ ও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সদস্য ছিলেন। এ ছাড়া বহু শিক্ষা-প্রতিষ্ঠানের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। স্কুলপাঠ্য গ্রন্থের প্রণেতা ও প্রকাশকরূপেও তার নাম সুপরিচিত। বরিশাল সেবা সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতিরূপে দীর্ঘকাল উক্ত সংস্থার সঙ্গে জড়িত ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:কামাখ্যানাথ তর্কবাগীশ, মহামহোপাধ্যায়
Next Post:কামিনীকুমার চন্দ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑