• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কান্তবাবু (কৃষ্ণকান্ত নন্দী)

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কান্তবাবু (কৃষ্ণকান্ত নন্দী)

কান্তবাবু (? – ২৯.১২.১৭৯৩) রাধাকৃষ্ণ। আসল নাম কৃষ্ণকান্ত নন্দী, কান্ত মুদী নামেও পরিচিত ছিলেন। কাশিমবাজার রাজবংশের আদি পুরুষ। বাংলা, ফারসী ও যৎসামান্য ইংরেজী জানতেন। হিসাবপত্রে পারদর্শী ছিলেন। প্রথম জীবনে মুদী দোকানে ও পরে ইংরেজ কুঠীতে মুহুরীর কাজ করেন। এইখানেই ১৭৫৩ খ্রী. ওয়ারেন হেস্টিংসের সঙ্গে তার পরিচয় ঘটে। নবাব সিরাজের ভয়ে পলায়মান হেস্টিংস কান্তবাবুর সাহায্যে প্ৰাণ বাঁচান (১৭৫৬)। পরবর্তী কালে হেস্টিংসের ব্যক্তিগত ব্যবসায়ের মুৎসুদ্দী নিযুক্ত হয়ে সকল দুষ্কার্যের সঙ্গী হন। ১৭৭৩ খ্রী. হেস্টিংস গভর্নর জেনারেল হলে বহু জমিদারী ও খামার উপহার পান। নন্দকুমারের ফাঁসি ও কাশীর রাজা চৈৎ সিং-এর উপর আক্রমণে কান্তবাবু প্রধান ষড়যন্ত্রী ছিলেন। চৈৎ সিং-এর লুষ্ঠিত সম্পত্তির কিয়দংশ তিনিও পেয়েছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:কানু মাঝি
Next Post:কান্তিচন্দ্র ঘোষ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑