• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কানাইলাল ঘোষ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কানাইলাল ঘোষ

কানাইলাল ঘোষ (১৯০৭–১৪-৫-১৯৮১)। বাঁকুড়া জেলা স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রাবস্থায় শ্ৰীসঙ্ঘের বাঁকুড়া শাখার বিপ্লবীদের সংস্পর্শে আসেন। বাঁকুড়ার ‘পারিজাত ক্লাব’-এর কর্মপ্রচেষ্টার সঙ্গে বিশেষভাবে জড়িত ছিলেন। পরবর্তী কালে মধ্যপ্রদেশের বিলাসপুরে বাসকালে সাহিত্যিক ও কবি হিসাবে সুপরিচিত হন। তার মাধ্যমে ছত্রিশগড়বাসী হিন্দীভাষীদের সঙ্গে বাংলাভাষীদের একটি সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছিল। তিনি বাংলা ও হিন্দী উভয় ভাষাতেই পারদর্শী ছিলেন। তার সাহিত্যকৃতির মধ্যে ওমর খৈয়ামের রুবাইয়ৎ, গালিবের গজল, জাতকের কাহিনী ও অনেক হিন্দী কবিতার বাংলা অনুবাদ উল্লেখযোগ্য।

Category: চরিতাভিধান
Previous Post:কানাইলাল গাঙ্গুলী
Next Post:কানাইলাল দত্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑