• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কঙ্কাবতী দেবী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কঙ্কাবতী দেবী

কঙ্কাবতী দেবী (১৯০৩–২১.৬.১৯৩৯) মজঃফরপুর। গজাধরপ্রসাদ সাহু। বেথুন কলেজে বি-এ, পড়ার সময় তিনি রবীন্দ্রনাথের সঙ্গে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ‘গৃহপ্ৰবেশ’ নাটকে ‘মাসি’র ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন। অসুস্থতার জন্য এম.এ. পড়ায় ছেদ পড়ে। শিশির ভাদুড়ীর সঙ্গে ‘দিগ্বিজয়ী’’ নাটকে ‘ভারতনারী’র ভূমিকাভিনয়ের মাধ্যমে পেশাদারী অভিনেত্রী জীবনের সূত্রপাত। শিশিরকুমারের সহ-অভিনেত্রীরূপে প্ৰসিদ্ধি লাভ করেন এবং তার দলের সঙ্গে ১৯৩০ খ্রী. আমেরিকা সফরে যান। শিশিরকুমার পরিচালিত কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সুকণ্ঠী গায়িকাও ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:মাননীয় প্রধানমন্ত্রী
Next Post:কণাদ তর্কবাগীশ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑