• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওম্যালি, লিউইস সিডনি স্টিউয়ার্ড

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ওম্যালি, লিউইস সিডনি স্টিউয়ার্ড

ওম্যালি, লিউইস সিডনি স্টিউয়ার্ড (১৮৭৪–১৯৪১)। অক্সফোর্ডের কৃতী ছাত্র। ১৮৯৮ খ্রী. ভারতীয় সিভিল সার্ভিসে যোগ দেন। বাঙলা প্রদেশের জেলা গেজেটিয়ার-এর সম্পাদক (১৯০৫–০৯), লোকগণনার অধীক্ষক (১৯১০-১২), বিভাগীয় সচিব (১৯১৬-২১) ইত্যাদি বিভিন্ন পদে কাজ করে ১৯২৪ খ্রী. অবসর নেন। কর্মজীবনের শ্রেষ্ঠ কীর্তি গেজেটিয়ার সঙ্কলন। বাঙলা ও বিভিন্ন প্রদেশের মোট ৩৩টি জেলার গেজেটিয়ার সঙ্কলন করেন। বাঙলা প্রদেশের লোকগণনার বিবরণ (১৯১১) তার আর একটি উল্লেখযোগ্য কাজ। রচিত। অন্যান্য গ্ৰন্থ : ‘Indian Caste and Customs’, ‘Indian Social Heritage’, ‘Indian Civil Service’, ‘Popular Hinduism’ ইত্যাদি।

Category: চরিতাভিধান
Previous Post:ওঙ্কারানন্দজী, স্বামী
Next Post:ওয়াজিদ আলী খান পন্নি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑