• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এন্টনি, হেলম্যান

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » এন্টনি, হেলম্যান

এন্টনি, হেলম্যান (? – ১২৪৩ ব.) ১৯শ শতাব্দীর খ্যাতনামা কবিয়াল। তার পিতা পর্তুগীজ ব্যবসায়ী বসবাস শুরু করেন। এন্টনি কবিগানের জন্য ‘এন্টনি ফিরিঙ্গি’ নামে বাঙলা দেশে সুপরিচিত হন। প্ৰথমে তার গানের বাঙালী বাঁধনদার ছিলেন গোরক্ষনাথ। পরে নিজেই গান বাঁধতেন। তার একটি বিখ্যাত গান ‘আমি ভজন সাধন জানিনে মা, নিজে ত ফিরিঙ্গি/যদি দয়া করে কৃপা কর, হে শিবে মাতঙ্গী।’ এক বিধবা বাঙালী ব্ৰাহ্মণ-কন্যাকে বিবাহ করেছিলেন। কলিকাতা বহুবাজার অঞ্চলের ফিরিঙ্গি কালীবাড়ীর প্রতিষ্ঠাতা।

Category: চরিতাভিধান
Previous Post:এনায়েৎ করিম
Next Post:এলবিয়ন রাজকুমার বন্দ্যোপাধ্যায়, স্যার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑