• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

উমিচাঁদ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » উমিচাঁদ

উমিচাঁদ (?–১৭৫৮)। অমৃতসর শহরের শিখ বণিক। তিনি আমিনচাঁদ বা আমীরচাঁদ নামেও পরিচিত ছিলেন। অষ্টাদশ শতাব্দীর কোনও এক সময়ে কলিকাতার বিখ্যাত বৈষ্ণবচরণ শেঠের নিকট শিক্ষানবিসী করেন। পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর দালালরূপে চল্লিশ বছরে প্রভূত অর্থ উপার্জন করেন। ১৭৫৭ খ্রী. সিরাজদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারিরূপে ইংরেজপক্ষে যোগদান করে পলাশীর যুদ্ধে সিরাজের পরাজয়-সাধনে বিশেষ ভূমিকা গ্ৰহণ করেন। যুদ্ধের আগে তিনি ষড়যন্ত্র ফাসের ভয় দেখিয়ে ইংরেজপক্ষে ক্লাইভের সঙ্গে এরূপ ব্যবস্থা করেন যে যুদ্ধে জয়লাভের পর সিরাজের ধনভাণ্ডারের অর্থ থেকে ৩০ লক্ষ টাকা তিনি পাবেন। পলাশীর যুদ্ধে জয়লাভের পর উমিচাঁদ টাকার দাবি করলে ক্লাইভ কৌশলে তাকে বঞ্চিত করেন। মৃত্যুর আগে অধিকাংশ সম্পত্তি ধর্মার্থে দান করে যান।

Category: চরিতাভিধান
Previous Post:উমা বসু, হাসি
Next Post:উমেশচন্দ্ৰ গুপ্ত, বিদ্যারত্ন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑