• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

উমাচরণ মুখোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » উমাচরণ মুখোপাধ্যায়

উমাচরণ মুখোপাধ্যায় (১৮৪৯—১২.৮.১৯০০) কাশী। দেবনাথ। ১৮৭০ খ্রী. কুইন্স কলেজ থেকে বৃত্তিসমেত বি-এ, এবং ১৮৭১ খ্রী. ইংরেজী সাহিত্যে এম.এ. পাশ করে কুইন্স কলেজে ও আগ্রা কলেজে কিছুকাল অধ্যাপনা করেন। ১৮৭৭ খ্রী. ঢোলপুর রাজ্যের নাবালক রাজার গৃহশিক্ষক নিযুক্ত হন। ক্রমে মন্ত্রী ও রাজার প্রাইভেট সেক্রেটারীর পদ লাভ করেন (১৮৯৮) এবং রাজা কর্তৃক প্রকাশ্য দরবারে ‘সর্দার’ উপাধিতে ভূষিত হন। ইংরেজী এবং ভারতীয় ভাষা ছাড়া ফরাসী ও জার্মান ভাষায়ও তার বুৎপত্তি ছিল। গণিতশাস্ত্ৰ, দর্শন, জ্যোতিষ, ইতিহাস, আইন প্রভৃতি বিষয়েও পারদর্শী ছিলেন। রচিত গ্ৰন্থ: ‘কোমতের দর্শন’ ও ‘হিন্দী ইংরেজী ব্যাকরণ’।

Category: চরিতাভিধান
Previous Post:উবাইদুল্লাহ, মৌলবী
Next Post:উমাচরণ শেঠ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑