• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ইন্দুমাধব মল্লিক, ডাঃ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ইন্দুমাধব মল্লিক, ডাঃ

ইন্দুমাধব মল্লিক, ডাঃ (৪-১২-১৮৬৯ – ৮-৫-১৯১৭) গুপ্তিপাড়া, কালনা-বর্ধমান। বাধাগোবিন্দ। ইক্‌মিক কুকারের উদ্ভাবক। বঙ্গবাসী কলেজের প্রথম বট্যানির এম.এ. (১৮৯৮)। এ ছাড়া ১৮৯১ খ্রী. দর্শনশাস্ত্ৰে, ১৮৯২ খ্রী. পদার্থবিদ্যায়, ১৮৯৯ খ্রী. জীববিদ্যা ও • ব।–ফিজিওলজিতে এমএ পাশ করেন। আইনশাস্ত্ৰেও স্নাতক ছিলেন (১৮৯৪)। ১৮৯৭ খ্রী. থেকে ১৯০০ খ্রী. বঙ্গবাসী কলেজে লজিক, ফিলসফি, ফিকিক্স ও কেমিস্ট্রি বিষয়ে শিক্ষকতা করেন। ১৯০৮ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে এম.ডি. হন। চিকিৎসক হিসাবে খ্যাতি ছিল। ‘অটোভ্যাকসিন’ চিকিৎসাপদ্ধতি এদেশে প্রথম চালু করায় অগ্ৰণী ছিলেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আহার্য-সম্পর্কে শিক্ষিত করে তলার কাজে অনলস প্ৰয়াস চালান। ১৯১০ খ্রী. ইকমিক কুকার উদ্ভাবন করেন। সমাজ-সংস্কারে উৎসাহী ছিলেন। নানারকম শখের মধ্যে মূল্যবান-পাণ্ডুলিপি সংগ্ৰহ অন্যতম। বিদেশের বহুস্থান ভ্ৰমণ করেছেন। রচিত গ্ৰন্থ: ‘চীন ভ্ৰমণ’, ‘বিলাত ভ্ৰমণ’ প্রভৃতি।

Category: চরিতাভিধান
Previous Post:ইন্দুমতী দেবী
Next Post:ইন্দুমাধব সেনগুপ্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑