• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আহসান হাবিব

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » আহসান হাবিব

আহসান হাবিব (২.১.১৯১১? – ১০.৭.১৯৮৫) পিরোজপুর-বরিশাল। আর্থিক কারণে কলেজের পড়া ছেড়ে ১৯৩৭ খ্রী. কলিকাতায় এসে ‘দৈনিক তাকবীর’ পত্রিকার সহ সম্পাদকের পদে নিযুক্ত হন। এ সময় থেকেই বিভিন্ন পত্র পত্রিকায় কবিতা প্ৰকাশ করতে থাকেন। সাহিত্য-সম্পাদক হিসাবে নানান পত্রিকায় কাজ করেছেন। তার প্রথম কবিতার বই ‘রাত্ৰিশেষ’। অন্যান্য গ্রন্থ: ‘ছায়া হরিণ’, ‘আশায় বসতি’, ‘মেঘ বলে চৈত্রে যাবো’, ‘দুই হাতে দুই আদিম পাথর’, ‘প্রেমের কবিতা এবং ‘বিদীর্ণ দর্পণে। এ ছাড়াও তার গল্প, উপন্যাস ও ছোটদের জন্য রচনাবলী আছে। কবিতার জন্য বাংলাদেশের উল্লেখযোগ্য পুরস্কার সবই তিনি পেয়েছেন।

Category: চরিতাভিধান
Previous Post:আহসানুল্লাহ, খানবাহাদুর
Next Post:অ্যান্ড্রুজ, চার্লস ফ্রীয়র, দীনবন্ধু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑