• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আশুতোষ তর্কভূষণ, মহামহোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » আশুতোষ তর্কভূষণ, মহামহোপাধ্যায়

আশুতোষ তর্কভূষণ, মহামহোপাধ্যায় (২০.৫.১২৬৮ – ২৩.১২.১৩৩১ বঙ্গাব্দ) মল্লিকপুর–যশোহর। নব্যন্যায়শাস্ত্ৰ-শিক্ষা — চব্বিশ পরগনার মূলাজোড় সংস্কৃত কলেজে এবং ফরিদপুর জেলার কোঁড়কদির বিখ্যাত পণ্ডিত রামধন তর্কপঞ্চাননের নিকট। ১৮৮৩ শ্ৰী তর্কভূষণ এবং ১৮৮৯ খ্রী. ‘ন্যায়তীৰ্থ উপাধি পান। ১৮৯৪ খ্ৰী কৃষ্ণনগর চতুষ্পাঠীতে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু। বিভিন্ন টোলে তিনি অধ্যাপনা করেন। রচিত পুস্তক : সটীক বঙ্গানুবাদসহ ‘কুসুমাঞ্জলি’, ন্যায়দর্শনের বঙ্গানুবাদ (অসমাপ্ত) ও ‘গৌতমসূত্রের টীকা’ (১৯০৯)। বহুকাল কলিকাতা সংস্কৃত অ্যাসোসিয়েশন, নবদ্বীপ ‘বঙ্গবিবুধজননী সভা’ ও হরিদ্বার গুরুকুল বিশ্ববিদ্যালয়ের ন্যায়শাস্ত্রের উপাধি পরীক্ষার পরীক্ষক ছিলেন। ১৯১৮ খ্রী. ‘মহামহোপাধ্যায়ী উপাধি লাভ করেন।

Category: চরিতাভিধান
Previous Post:আশুতোষ চৌধুরী
Next Post:আশুতোষ দাস, ডাঃ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑