• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আফতাবউদ্দীন খাঁ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » আফতাবউদ্দীন খাঁ

আফতাবউদ্দীন খাঁ (১৮৬২/৬৯-১৯৩৩)। শিবপুর — ত্রিপুরা। সদু খাঁ। রবাবী কাসিম আলী খাঁর ছাত্র। বংশীবাদক হিসাবে তিনি প্রভূত খ্যাতি অর্জন করেন। তবলা-বাজনাতেও তার যথেষ্ট নিপুণতা ছিল। তিনি দুই কনুই ও দুই হাঁটু দিয়ে নির্ভুলভাবে তবলা বাজাতে পারতেন। ডান হাতে তানপুরা, বা হাতে বায়া আর দু পায়ে করতাল বাজিয়ে যখন গান গাইতেন, মনে হত, একসঙ্গে অনেক লোক গাইছেন, বাজাচ্ছেন। কালীসাধনার জন্য ‘আফতাবউদ্দীন সাধু’ নামে পরিচিত ছিলেন। বিখ্যাত ওস্তাদ আলাউদ্দীন খাঁ তাঁর অনুজ।

Category: চরিতাভিধান
Previous Post:আফজল আলী
Next Post:আবদুর রহমান খাঁ, খানবাহাদুর, আল-হাজ্জ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑