• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আত্মানন্দ ব্ৰহ্মচারী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » আত্মানন্দ ব্ৰহ্মচারী

আত্মানন্দ ব্ৰহ্মচারী (১৮৯১–২১-১-১৯৭২)। বরিশাল শঙ্কর মঠের প্রতিষ্ঠাতে প্রজ্ঞানানন্দ সরস্বতীর কাছে সন্ন্যাসে দীক্ষা নেন ও বেদান্ত পড়েন। ক্রমে বিপ্লবী দলে সশস্ত্ৰ অভ্যুত্থানের ব্যাপারে যোগ দেন। পরে নিরীশ্বর বস্তুবাদে বিশ্বাসী হয়ে গেরুয়া বসনেই শ্রেণীহীন শোষণমুক্ত সমাজের কথা প্রচার করতে আরম্ভ করেন। সংস্কৃত, আরবী ও ফারসীতে ব্যুৎপন্ন ছিলেন। মূল কোরান ও হাদীস পাঠ করেন। পাশ্চাত্য দার্শনিকদের মতামত সম্বন্ধেও পড়াশুনা ছিল। উত্তরকালে আচার ও সংস্কারমুক্ত নাস্তিক সন্ন্যাসীর জীবন কাটান। স্ববিরোধিতার জন্য জীবনের বেশির ভাগই ঠিকানাবিহীন নিরাশ্রয়ে কাটে।

Category: চরিতাভিধান
Previous Post:আতাউর রহমান
Next Post:আদিত্যরাম ভট্টাচাৰ্য, মহামহোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑